বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারঃ) পারভীন আক্তার এক মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দুর্গাপুরের নানামুখি উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পারভীন আক্তার বলেন, আমি অল্প সময়ের জন্য উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। আমি যেনো এই উপজেলাবাসীর জন্য নিষ্ঠার সাথে উন্নয়নমুলক কাজ সহ আমার দায়িত্ব পালন করতে পারি তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। উল্লেখ্য: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit