মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

খাঁন বাহাদুর আহসান উল্লাহ গভীরভাবে ধর্মপ্রাণ মুসলমান ছিলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : খাঁন বাহাদুর আহসান উল্লাহ গভীরভাবে ধর্মপ্রাণ মুসলমান ছিলেন।এ দেশের মানুষের সেবা এবং শিক্ষা বিস্তারে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা আমরা স্বীকার করি না।আজ ২৫ নভেম্বর (২০২৩) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খান বাহাদুর আহসান উল্লাহর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আহছানিয়া মিশন , ঢাকার স্বাস্থ্য সেক্টর কর্তৃক আয়োজিত “মানবতার সেবায় হযরত খান বাহাদুর আহসান উল্লাহ (র:)” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শমশের আলী বলেন, “তুমি যদি সত্যিকারের মুসলমান হও, তাহলে অন্যের জান মাল  তোমার কাছে নিরাপদ । এদেশের মুসলমানেরা মসজিদে নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে এমনকি নৌকায় যেতে যেতে নামাজ পড়ে”।

তিনি ( খাঁন বাহাদুর আহসান উল্লাহ) গভীরভাবে ধর্মপ্রাণ ছিলেন।ধর্মপ্রাণ মানুষ হলে তিনি কখনো সাম্প্রদায়িক হতে পারে না। তিনি অবশ্যই অসাম্প্রদায়িক” ।তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি আরো বলেন,”তরুণ প্রজন্ম সৎ কাজ করতে পারে।বয়স্ক মানুষ নিজেকে সংশোধন করতে পারে না। তরুণ প্রজন্ম নিজেকে সংশোধন করতে পারে।স্রষ্টার পূজা এবং সৃষ্টির পূজা একসাথে করতে পারো না।সবাই তো বেহেশতে যেতে চায়। আল্লাহ পাক খলিফা হিসেবে মানুষ কে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দেশে ভালোবাসা দিয়েই মুসলিম সমাজ কায়েম হয়েছে।সেবা দিয়ে মুসলমানেরা মানুষের মন জয় করেছেন।তরুণ সমাজের মধ্যে ভালোবাসা এবং বিজ্ঞান বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে হবে”।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক  ডক্টর গোলাম রহমান, একুশে পদক বিজয়ী সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ  প্রমুখ।অনুষ্ঠানে খাঁন বাহাদুর আহসান উল্লাহর স্মরণে ১৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit