মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিয়ের আগে সানাকে যে সম্বোধন করতেন মুফতি আনাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে যখন সানা খানের নিজের জায়গা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক ওই সময়েই ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন সাবেক অভিনেত্রী। চলচ্চিত্র জগতকে বিদায় জানালেন তিনি।

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এই প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সেই সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।

 সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে চলেন। ধর্মই তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ, তারকাসুলভ বিলাসিতা ছেড়ে সাদামাঠা জীবনযাপন-এসবই নাকি গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে।

সানা আরও জানান, তিনি তখন আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। সেই সময় একেবারেই বুঝতে পারেননি, এই ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন। এ বিষয়ে আনাস সাইদের ভাষ্য, সানার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় পরিবারের প্রতি তার মমত্ববোধ দেখে।

বাবা-মায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসারের দেখভাল-সবকিছুই সানা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। তখনই তিনি বুঝে যান, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, তিনিই ভবিষ্যতে তার স্ত্রী হতে চলেছেন। ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এই ব্যতিক্রমী সম্পর্ক-যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit