শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সুন্দর ভবিষ্যতে বিশ্বাস মাত্র ৩৬% আমেরিকানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : অর্থনৈতিক এবং সামাজিক অনেক সূচকে অগ্রগতি পরিলক্ষিত হলেও সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমেরিকানদের মধ্যে স্বপ্ন পূরণের বড় ধরনের হতাশা বিরাজ করছে। বিশ্বখ্যাত ওয়ালস্ট্রিট জার্নাল/এনওআরসি পরিচালিত সর্বশেষ এক জরিপ ফলাফলে (শুক্রবার প্রকাশিত) মাত্র ৩৬% আমেরিকান এখনও মনে করেন, নিষ্ঠার সাথে কঠোর শ্রম দিলে আমেরিকান স্বপ্ন পূরণ করা সম্ভব। গত বছর একই সংস্থা পরিচালিত জরিপে এমন মনোভাব পোষণ করেছিলেন ৬৮% আমেরিকান। 

অর্থাৎ বছরের ব্যবধানে নিজেদের ভবিষ্যত নিয়ে হতাশায় নিপতিত হবার হার প্রায় দ্বিগুণ হয়েছে। একই ধরনের জরিপে ২০১২ সালে ৫৩% এবং ২০১৬ সালে ৪৮% আমেরিকান নিজেদের ভবিষ্যত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। জরিপে অংশগ্রহণকারীরা মনে করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আটকে রেখেছে, জীবন-মানের ক্ষেত্রেও স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। জরিপে অংশগ্রহণকারী ৫০% বলেছেন, ৫০ বছর আগে আমেরিকানদের জীবন-যাত্রার তুলনায় এখন খুবই সঙ্গিন। 

সর্বশেষ জরিপে মাত্র ৩০% বলেছেন, পর্যায়ক্রমে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটছে। জরিপে অংশগ্রহণকারীর অর্ধেকই বিশ্বাস করেন, চলমান রাজনৈতিক ব্যবস্থা তাদেরকে হতাশায় নিপতিত করেছে, সুন্দর স্বপ্নগুলোকে বিবর্ণ করছে। তবে ৩৯% এমন হতাশার কথা বলেননি। জরিপে অংশগ্রহণকারী উঠতি বয়সী এবং নারীর মধ্যে বিরাট ফারাক দেখা দেয় কঠোর পরিশ্রমিরা আমেরিকান স্বপ্ন পূরণ নিয়ে। ৪৬% পুরুষ এবং ২৮% নারী বলেছেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে নিজের সুন্দর ভবিষ্যত রচনা করা এখনো সম্ভব। 

ডেমক্র্যাটিক এবং রিপাবলিকান-উভয় পার্টির ভোটারের মধ্যেই সমান তালে নিজেদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার প্রকাশ ঘটেছে বলে জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেন। 

প্রসঙ্গত: উল্লেখ্য, চলতি মাসেই এনবিসি নিউজের জরিপে মাত্র ১৯% আমেরিকান বলেছেন, তাদের শিশুদের ভবিষ্যত অবশ্যই চমৎকার হবে। ১৯৯০ সাল থেকে প্রায়ই এনবিসি নিউজ এমন জরিপ চালিয়ে আসছে, আগে কখনো এত কমসংখ্যক আমেরিকানের কাছে এমন জবাব পাওয়া যায়নি। রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট বাইডেনের দুর্বলতার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের গোয়ার্তুমি কথাবার্তায় সচেতন আমেরিকানরা এক ধরনের অস্বস্তিতে নিপতিত হয়েছেন। মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠার ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি সত্বেও জনমনে সৃষ্ট হতাশার প্রভাব সামনের বছরের জাতীয় নির্বাচনেও পড়বে বলে জরিপ পরিচালনাকারী মন্তব্য করেছেন।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit