রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই ও মাংস বিক্রি

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী সদর উপজেলায় স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই সব হাট বাজারগুলোতে অবাধে গবাদিপশু জবাই করে মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রাণিসম্পদ অধিদফতরের নির্দেশনা থাকা সত্ত্বেও বিষয়টি দেখার যেন কেউ নেই। জবাই করা পশুর শরীরে কোনো রোগ বালাই রয়েছে কিনা এমন কোনো ধারণা ও রাখেন না ক্রেতা বিক্রেতারা। জানা গেছে,  সদর উপজেলার নরসিংদী পৌর এলাকা, মাধবদী পৌর এলাকাসহ ইউনিয়ন গুলোর বিভিন্ন হাট বাজারে প্রতিদিন অন্তত ২০ টির মতো গরু ও ১৫ টির মতো ছাগল ও ভেড়া জবাই করা হয়। প্রতিটি হাট বাজারে যেদিন বাজার বসে সেদিন বেশি গরু, ছাগল ও ভেড়া জবাই করা হয়।

প্রতিটি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে একজন চিকিৎসক থাকার কথা থাকলেও নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে কয়েকটি বাজারে ব্যবসায়ীরা গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই করে মাংস বিক্রি করছেন। তাদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাংস ব্যবসায়ীরা জানান, গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় তা তারা জানেন না। তবে বেশির ভাগ গবাদিপশু ভালো থাকায় ছাড়পত্র নেওয়া হয় না। তবে সাধারণ জনগণ নিয়ম কানুন না জেনেই কিনছেন মাংস। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সরকারি প্রজ্ঞাপন আইন প্রয়োগের দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো তৎপরতা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা ও সাধারণ মানুষ।

উপজেলার পাঁচদোনা বাজারে আসা আলতাফ হোসেন নামের এক মাংস ক্রেতা জানান, কর্তৃপক্ষের এ ধরনের কোনো তদারকি না থাকায় সাধারণ জনগণ মরা গবাদিপশু, নাকি রোগাক্রান্ত গবাদিপশুর মাংস খাচ্ছে তা বোঝার কোনো উপায় নেই। পাশাপাশি ধর্মীয় নিয়মানুবর্তিতার মধ্যে পশুটি জবাই করা হচ্ছে কি না সেটাও সকলের অগোচরে।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ছাইফুল ইসলাম সংবাদ সারাবেলাকে বলেন, আমি এ জেলায় এসেছি অল্প কিছু দিন হয় এরমধ্যে ভেলানগরসহ চারটি স্পটে মাঝেমধ্যেই আমরা তদারকি করছি। এই কর্মকর্তা আরও বলেন আমাদের নিয়মিত সভায় বিষয়টি উপস্থাপন করবো এবং পৌর মেয়রের সাথে কথা বলে আমরা তদারকির বিষয়টিকে আরো গুরুত্বসহকারে দেখবো।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit