বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আইনি ব্যবস্থার দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ করে তার সহ-অভিনেতা মনসুর আলী খানের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে ভারতের নারী কমিশন বিবৃতি দিয়ে অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত মাসেই প্যান ইন্ডিয়ার সিনেমা ‘লিও’ মুক্তি পায়। লোকেশ কঙ্গরাজের এ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা মনসুর আলী খান ও তৃষা কৃষ্ণান। এ সিনেমায় দুজনের একসঙ্গে কোনো দৃশ্য না থাকায় আফসোস করেন মনসুর। 

এক অনুষ্ঠানে অভিনেতা জানান, তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে তিনি কিছুটা হতাশ। 

মনসুর বলেন, আমি ভেবেছিলাম তৃষার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। ভেবেছিলাম তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।

মনসুরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের নারী কমিশন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তারা মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে তারা ভারতীয় দণ্ডবিধির ৫০৯বি ও অন্য উপযুক্ত ধারায় মনসুরের বিরুদ্ধে মামলার আরজি জানান।

এর আগে মনসুরের ওই আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তৃষা কৃষ্ণান নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, একটা ভিডিও দেখলাম, যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ জানাচ্ছি তো অবশ্যই, পাশাপাশি তার মতো অভিনেতার সঙ্গে যে আমাকে কাজ করতে হয়নি, সেজন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করি। ভবিষ্যতেও কখনো সেই দিন আসবে না। 

তৃষা জানিয়ে দেন, কোনো দিন মনসুরের সঙ্গে কাজ করবেন না তিনি।

এর আগে গতকাল দেওয়া এক প্রতিক্রিয়ায় মনসুর আলী খান জানিয়েছেন, স্রেফ মজার ছলে তিনি ওই মন্তব্য করেছিলেন।
 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit