শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ব্যর্থ ইসরাইল, ফিলিস্তিনিদের অভিযান আত্মরক্ষার বৈধ অধিকার: ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে পারেনি দখলদার ইসরাইল। ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

ইব্রাহিম রাইসি বলেন, ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার। ইহুদিবাদীদের অব্যাহত নিপীড়ন ও হত্যাযজ্ঞের কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যে জাতির ঘরবাড়ি প্রতি মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়, যাদের ফসলের ক্ষেত বিনষ্ট করা হয়, যাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনকে বন্দি করা হয় এবং যে জাতিকে প্রতিটি মুহূর্তে হত্যাকাণ্ডের মুখে রাখা হয়; তাদের জন্য এমন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে বৈধ।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল গত দেড় মাসের বর্বরতার মধ্য দিয়ে যে নারী ও শিশু হত্যা করেছে তা বিজয়ের কোনো ইঙ্গিত বহন করে না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। তাছাড়া পুরো গাজাকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করেছে দখলদার বাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit