সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

 রড ওপরে তুলতেই প্রাণ গেলো রাজমিস্ত্রির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।  নিহত আবুল বাশার (৩৭) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো.সিরাজ মাঝির ছেলে।  বৃহস্পতিবার (২৩ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় খবির ডুবাই আলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।    
স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক জানান, উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা খবির ডুবাই আলা।  তিনি একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বড় ফোল সংলগ্ন এলাকায় একটি ভবন নির্মাণ করছেন।  ওই ভবন নির্মাণের কাজ করছিল রাজমিস্ত্রি বাশার।  বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে একটি রড ওপরের দিকে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit