শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

বৃহস্পতিবার সকাল ১০টায় সাময়িক যুদ্ধবিরতি শুরু : হামাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক জানিয়েছেন, হামাস ও ইসরাইলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় কার্যকর হবে।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ইসরাইলের মন্ত্রিসভা হামাসের সাথে যুদ্ধে চার দিনের বিরতির জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে। চুক্তি অনুযায়ী, বৃহস্পতিবার গাজায় আটক বন্দীদের প্রথম দলটি মুক্তি পেতে পারে। চুক্তির সাথে সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, গাজায় বন্দী প্রায় ৫০ জনকে মুক্তি দেয়া হবে। এর বিনিময়ে চার থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতি হবে। এছাড়া ইসরাইলের কারাগারে আটক ১৫০ থেকে ৩০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এরা হবে মূলত নারী ও শিশু। তারা পশ্চিম তীর এবং জেরুসালেমের বাসিন্দা। অধিকন্তু চুক্তি অনুযায়ী গাজায় আরো বেশি জ্বালানি এবং অন্যান্য সামগ্রী প্রবেশ করতে দেয়া হবে। এই সময় গাজার আকাশে ইসরাইলের কোনো ড্রোন বা বেলুন থাকতে পারবে না।

চুক্তিতে বলা হয়েছে, মোট পাঁচটি পর্বে গাজা থেকে বন্দীদের মুক্তি দেয়া হবে। প্রথম পর্যায়ে প্রায় ১২ জনকে মুক্তি দেয়া হবে। এভাবে প্রতিদিনই বন্দীরা মুক্তি পাবে।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়ে হামাস এবং অন্যান্য গ্রুপ এসব লোককে গাজায় নিয়ে আসে। হামাস জানিয়েছে, প্রায় ২৪০ জন বন্দীর মধ্যে তাদের কাছে আছে ২১০ জন। এদের মধ্যে প্রায় ৪০ জন শিশু। গাজার ইসলামিক জিহাদ বলেছে, তাদের কাছে বাকি বন্দীদের বেশ কয়েকজন রয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

কিউএনবি/বিপুল/২২.১১.২০২৩/রাত ৯.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit