মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নেত্রকোনা-১ আসনে নৌকার মাঝি হতে চান ২২ প্রার্থী

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেত্রকোনা-১ আসনে (কলমাকান্দা-দুর্গাপুর) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন প্রার্থী। গত শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন মনোনয়ন ফরম বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি মানু মজুমদার ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ^াস, মোশতাক আহমেদ রুহী, আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতাউর রহমান খান, একেএম জিয়াউল হক, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. এরশাদুর রহমান মিন্টু, আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোস্তফা জামাল লিটন ও গীতিকবি সুজন হাজং, দুর্গাপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আ.লীগ নেতা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, এডভোকেট মুজিবুর রহমান, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ওসমান গনি, কলমাকান্দা উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন মাতু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিতাস রায় রানা, আ.লীগ নেতা মো. শহিদুল ইসলাম, শাহ্ মোহসীন, তপন কুমার তালুকদার ও মোশারফ হোসেন ডন।

তারা সবাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন। মনোনয়ন পেতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে করছেন লবিং তদবির। অনেকে নিজের পাল্লা ভারি করার জন্য স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে রেখেছেন।মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের সঙ্গে কথা হলে তারা নিজেদের শক্ত অবস্থান তুলে ধরে জানান, অনেকেরই স্বপ্ন থাকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করে জনগণের সেবা করার। দলীয় মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দিবে তারপক্ষে কাজ করবেন বলে জানান প্রার্থীরা।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit