বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসএএম কর্ণার এর শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস হতে ৫ বছর বয়সি শিশুদের অপুষ্টি জনিত রোগ প্রতিরোধে (এসএএম) কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কর্ণারের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ এ,বি,এম আবু হানিফ।

 

পরে কমপ্লেক্সে হলরুমে এক আলোচনা সভায় এমওডিসি ডাঃ কামরুজ্জামান নেবেল এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে রংপুর বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন নীলফামারী ডাঃ হাসিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনীম, ডাঃ ফারজানা আফরীন, ডাঃ আইনুল হক, ডিভিশন কো-অডিনেটর ইউনিসেফ সহিদুল হাসান, ল্যাম্প এর প্রজেক্ট ম্যানেজার মাহাতাব লিটন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আল-আমিন রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ হাসপাতালের বিভিন্ন কর্ণার পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেবার মান উন্নত করতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit