শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

রাজনীতিতে আসছে আরেকটি নতুন জোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন হয়েছে।

আজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব। তিনি বলেন, ‘এই ফ্রন্টে বাংলাদেশ কল্যাণ পার্টি ছাড়াও মুসলীম লীগ, জাতীয় পার্টি (মতিন)-সহ পাঁচ-ছয়টি দল যুক্ত রয়েছে।’

আবদুল্লাহ আল হাসান সাকিব জানান, আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নতুন এই জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে তাদের বক্তব্য তুলে ধরবে।

জানা গেছে, এই সংবাদ সম্মেলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া হতে পারে। জানতে চাইলে মুসলীম লীগের জুলফিকার বুলবুল আমাদের সময়কে বলেন, নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নেননি।

আলোচনায় আছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। এই দলের উচ্চপরিষদ সদস্য আবু হানিফ আমাদের সময়কে বলেন, ‘আমাদের ওপর নির্বাচনে যাওয়ার চাপ আছে। এই নিয়ে সোমবার আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, যদি প্রয়োজন হয় কারাগারে যাব; তাও এই সরকারের অধীনে নির্বাচনে যাব না।’

বিপুল/২১.১১.২০২৩/রাত ১০.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit