শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

অপু রিয়াজ জায়েদরা আ. লীগের মনোনয়ন নেবেন না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শোবিজ তারকা রিয়াজ, জায়েদ খান, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, পূর্ণিমা ও অপু বিশ্বাসসহ অনেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়। নির্বাচন ঘিরে আলোচনায় থাকলেও শেষমেশ মনোনয়নপত্র তুলেননি তারা।

রিয়াজ বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। যাদের শরীরে এখনো বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।’

রিয়াজ আরও বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।’ চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘অনেকেই মনে করেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি এমপি হওয়ার জন্য; কিন্তু না, আমি এই দলটিকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ধারণ করি। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলছি না, তবে দলের যেকোনো কর্মকাণ্ডে, প্রয়োজনে পাশে আছি।’

জ্যোতি বলেন, ‘আমি মনে করি, রাজনীতিতে আমার এখনো অনেক কিছুই দেওয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। তবে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় থাকছি। এরই মধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।’

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও তিনি জানান, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি। তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন। 

একই কথা অভিনেত্রী অরুণা বিশ্বাসেরও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম তোলার কোনো ইচ্ছা নেই তার। তিনি মনে করেন, রাজনীতিতে আরও যোগ্য ব্যক্তিরা আছেন। তাদেরই উচিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। অরুণা বলেন, ‘নির্বাচনের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করছি না। তবে আওয়ামী লীগের পাশে আছি, অতীতেও যেভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।’

শোবিজ অঙ্গনে মনোনয়ন নিয়ে গুঞ্জন ছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে ঘিরেও। এই অভিনেত্রী জানালেন, তার এমন কোনো পরিকল্পনাই নেই। পূর্ণিমার কথায়, ‘যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। রাজনীতিতে আমি তাদের তুলনায় একদমই শিশু। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহের কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই আমার।’

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit