বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বগুড়ার শেরপুরে রাতের আধারে ২ ট্রাকে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : রাতের অন্ধকার মহাসড়কে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় আতঙ্কে ভীত হয়ে পড়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। হরতাল-অবরোধ নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কের দশমাইল এলাকায় ঢাকা আগামী পণ্যবাহী দুটি ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি ভর্তি করে ঢাকার পথে এবং আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিলো। মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেছে।শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit