সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো চাপায় মুসল্লির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো বাস চাপায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত নুরুল হক বাচ্চু (৫৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।    

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে  এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ফজরের নামাজ পড়তে তসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হন বাচ্চু।

পরবর্তীতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রো বাস চাপা দিয়ে চলে যায়।  এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন।  পরে স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।    

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোর রাতের দিকে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit