সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আয়কর রিটার্ন জমা দেওয়া আগে চোখ বুলিয়ে নিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : আগামী ৩০ নভেম্বর ২০২৩ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ। এ সময়ের মধ্যে করদাতারা ২০২৩-২৪ করবর্ষে ২০২২-২৩ আয়বর্ষের হিসাব জমা দেবেন। অর্থাৎ চলতি ২০২৩-২৪ কর বছরের জন্য ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে সংঘটিত কার্যক্রমের কাগজপত্র জমা দিতে হবে। 

আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে রিটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেগুলো একবার চোখ বুলিয়ে নিন। এতে তালিকা করতে সহজ হবে। 

তালিকা তৈরি করার আগে

গত বছরের রিটার্নের ফটোকপি সঙ্গে রাখুন; প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন; প্রতিটি কাগজের দুটি করে কপি করুন; স্বাক্ষর করার আগে কমপক্ষে দুবার চেক করুন; স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথভাবে যাচাই করুন এবং এ বছরে নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন; স্বাক্ষর করার পর একটি সেট সংরক্ষণ করুন; রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন।

তালিকায় কি কি থাকতে পারে

আপনাকে আয়কর রিটার্ন দাখিলের সময় সম্পদের স্বচ্ছ বিবরণ দিতে হবে। আইনি ঝামেলা এড়াতে এটি খুবই জরুরি। ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, স্থাবর সম্পদের সুস্পষ্ট বিবরণ দেখাতে হবে। 

আয়কর রিটার্ন দাখিলের সময় কিছু প্রমাণ এবং কাগজপত্র দিতে হয়। চাকরিজীবী হলে বেতন এবং সুযোগ-সুবিধার বিবরণ, ব্যাংকে টাকা জমা থাকলে সুদ থেকে পাওয়া টাকার সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা হলে সেটির ফটোকপি এবং মুনাফা বাবদ পাওয়া টাকার সার্টিফিকেট দিতে হবে। কোনো কাগজ, আয় বা সম্পদের প্রমাণ করে এমন কাগজপত্র বাদ দেবেন না। সব ধরনের কাগজপত্র সংরক্ষণ করে রাখুন।

সঠিকভাবে রিটার্ন ফরম পূরণ করুন। প্রয়োজনে সময় নিন। যদি অনলাইনে করেন তাহলে কয়েকবার চেক করে নিন। কোনো রকম তথ্য বাদ দেওয়া বা ভুল করা যাবে না। কোনো কিছু না বুঝলে একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit