বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্কনিউজঃ সুনামগঞ্জ পৌর এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ১১টার দিকে আরেফিননগরে এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন আহত হন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় ও হামলা করে এবং অন্তত সাত নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কিউএনবি/বিপুল/১৯.১১.২০২৩/ বিকাল ৫.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit