রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

লালমনিরহাট সীমান্তে গরু পাচারে ব্যবহৃত চর্কার আঘাতে রাখালের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারত থেকে গরু পাচারে ব্যবহৃত চর্কার আঘাতে আহত বাংলাদেশি গরু রাখাল আবুল হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে আবুল হোসেনের মরদেহ বাড়িতে তার নিলে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে আবুল হোসেনের মরদেহ তার বাড়িতে নেওয়া হয়। 

মৃত আবুল হোসেন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (১৩ নভেম্বর) আবুল হোসেনসহ স্থানীয় কয়েকজন রাখাল ও গরু ব্যবসায়ী গরু নিয়ে আসার জন্য সীমান্তে যান। সেখানে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে চর্কার মাধ্যমে ভারতীয় গরু পার করাচ্ছিলেন আবুল ও একদল পাচারকারী। এসময় চর্কার বাঁশ মাথায় পড়লে গুরুতর আহত হন রাখাল আবুল হোসেন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ভারত থেকে পাচার করা গরু সীমান্তের উঁচু কাঁটাতার পার করতে পাচারকারীরা বাঁশ দিয়ে বানানো এক ধরনের যন্ত্র ব্যবহার করে থাকেন। স্থানীয়ভাবে এ যন্ত্রকে চর্কা বলা হয়। সীমান্তের একটি সূত্র মতে, আবুল হোসেন স্থানীয় একজন ইউপি সদস্যের গরু পাচার করতে সীমান্তে গিয়েছিলেন। গরুর মালিক ইউপি সদস্য কিছু টাকা দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনাটি সীমান্তে ঘটেছে তা জানা নেই। তবে চর্কা জাতীয় কিছুর আঘাতে তিনি আহত হয় এবং পরে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে কালীগঞ্জ থানায় মামলা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit