সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

নোয়াখালী প্রতিনিধি :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিল ঘোষণার প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহরে  ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি মাত্র ৫ মিনিট স্থায়ী ছিলো।

জেলা জামায়েত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া তফসিল ঘোষণার পর জেলা শহরের মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম, নতুন বাসষ্ট্যান্ড, শহরের বিশ্বনাথ এলাকা, সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকা, বেগমগঞ্জ উপজেলার চৌমুনী বাজার, বাংলাবাজার এলাকার পলোয়নপুল এলাকা, আমিন বাজার ও রমজানবিবি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি জামায়াত কর্মিরা টায়র জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit