রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাগেরহাটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় আনন্দ মিছিল হয়েছে বাগেরহাটে।বুধবার (১৫ নভেম্বরে) রাতে তফসিল ঘোষনার পরপরই শহরের রেলরোড থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। শহরের স্বাধনার মোড়, বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি রেলরোড চত্বরে এসে শেষ হয়।

মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, ফরিদ উদ্দিন, সাদারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন,  জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

মিছিল থেকে তফসিল ঘোষনা করায় ইসিকে ধন্যবাদ জানানো হয়। ৭ জানুয়ারি-নৌকা মার্কা, ৭ জানুয়ারি-আওয়ামী লীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-আওয়ামী লীগ, নৌকা মার্কা, নৌকা মার্কায় ভোটদিন বলে স্লোগান দেন মিছিলকারীরা।

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit