মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

দুর্গাপুরে সাবেক এমপি রুহীর অবরোধ বিরোধী মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। বৃহস্পতিবার দুপুরে আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মোঃ খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ, যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ, স্বেচ্ছাসেলীগ নেতা রাশিদুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস সরকার, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও এর কর্মকান্ড বন্ধ করতে জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে প্রতিদিনই রাজপথে থেকে আমরা অবরোধ বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, এরই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় এনে প্রমান করে দিবে ‘‘শেখ হাসিনার সরকার-বার বার দরকার। জয়বাংলা জয়বঙ্গবন্ধু।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit