বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ড. ভূপেন হাজরিকা সম্মাননা লাভকারী ৫ জন গুণীব্যক্তিকে জিডিএফ’র সংর্বধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিলেটের ৫ জন গুণীব্যক্তি ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করায় তাদের সম্মানে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৫ নভেম্বর বুধবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, সংগীতে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী এ.কে.এম কামারুজ্জামান মাসুম, সমাজ সেবায় অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী ডাঃ শুধাংশু শেখর নাথ, প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী নাদিয়া সুলতানা শিমু। সংবর্ধনা অনুষ্ঠানে সমাজসেবী জেসমিন আক্তার লিলি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণীব্যক্তিদেরকে সম্মান করলে সমাজে গুণীজনের জন্ম হয়। ভাল কাজের স্বীকৃতি লাভ করলে, কাজ করার আগ্রহ আরো বৃদ্ধি পায়। এতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। বক্তারা বলেন, করিমগঞ্জের বিশ^ মানবধর্ম বিকাশ পরিষদ সিলেটের ৫ জন গুণীব্যক্তিকে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করায় বাংলাদেশ ও করিমগঞ্জের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করেছে। বক্তারা বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়ে সেবামূলক কাজ সহ দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit