বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ফাইনালে ওঠার লড়াই : কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে রোহিত শর্মার দল। ব্যাটিং-শক্তিতে থাকা ভারত বোলিংও এবার রীতিমতো বিধ্বংসী। অনেকে বলতে শুরু করেছেন এই ভারতকে ঠেকাবে কে?

অবশ্য প্রথম সেমিফাইনালের আগে সাবেক কিউই তারকা রস টেলর জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত। এক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন ২০১৯ সালের। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল দুইবারের চ্যাম্পিয়নরা।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit