বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

বিশ্ব শান্তি কামনায় আখাউড়ায় ঘৃতপ্রদীপ প্রজ্জ্বলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিশ্ব শান্তি কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার লোকনাথ সেবাশ্রম শান্তিবন  মহাশ্মশাণে ঘৃতপ্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পাঁচদিন ব্যাপি কার্তিকায় যজ্ঞ মহোৎসবের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপি প্রার্থনা  শেষে ভক্তরা ঘৃতপ্রদীপ জলে ভাসিয়ে দেন।সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসবের শুরু হয়। উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তবৃন্দ লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে সমবেত হচ্ছেন। 

 

লোকনাথ সেবাশ্রমের পূজারি আশিষ মহারাজ বলেন, বসন্তসহ নানাধরণের ব্যাধির হাত থেকে মুক্তি লাভের জন্য বাবা লোকনাথ তার ভক্তগণকে নির্দেশ দেন কার্তিক মাসের ১৫ তারিখের  পর যেকোনো শনি অথবা মঙ্গলবার সারাদিন উপবাস পালন করে ঘৃত প্রদীপ জ্বালিয়ে ঘন্টাব্যাপি প্রার্থনা করতে। সেই থেকে কার্তিকায় যজ্ঞের শুরু। এখানে বেশ কয়েক বছর যাবত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সনজিত ঘোষ জানান,  বুধবার সূর্যোদয় থেকে ২৪ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন শুরু হবে। হরিনাম সংকীর্তনে দেশের ছযটি কীর্তনীয় দল নামসুধা পরিবেশন করেবন। 

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit