শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সিস্টেম নয়, অধিনায়কের মানসিকতা বদলাতে হবে: আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সরব ছিলেন সাবেক পেসার মোহাম্মদ আমির। এবার তিনি অধিনায়ক বাবর আজমকে নিয়ে মন্তব্য করেছেন। বিশ্বকাপ লিগে দল সেমিফাইনাল নিশ্চিত করতে না পারায় অনেকে পাকিস্তান ক্রিকেটের সিস্টেমে সমস্যার কথা বলেছেন। আর আমিরের অভিযোগ, পাকিস্তানকে উন্নতি করতে হলে অধিনায়কের মানসিকতায় আগে পরিবর্তন আনতে হবে।

জিও নিউজে ‘হারনা মানা হ্যায়’ নামে এক টক শোতে আমির বলেছেন, আমরা বলছি- সিস্টেম ঠিক করতে হবে। সিস্টেমকে বদলাতে হবে, অধিনায়ক বদলালে হবে না। উদাহরণ দেওয়া যাক। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে আমরা বিশ্বকাপ জিতেছি, এই সিস্টেমই কিন্তু ছিল। ১৯৯৯ সালে আমরা ফাইনালে খেলেছি, তখনো একই সিস্টেম ছিল। এরপর আমরা ২০০৯ সালে একই সিস্টেম নিয়ে বিশ্বকাপ জিতলাম। একইভাবে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছি। এতে কী প্রমাণিত হয়? 

আমির বলেন, একই সিস্টেম অনেক দিন ধরে চলে আসছে। তাই অধিনায়কই হচ্ছে আসল ব্যাপার। অধিনায়ককে সিস্টেম থেকে আলাদা করবেন না। এই অধিনায়কই চার বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। সে–ই নিজের মনমতো এই দল তৈরি করেছেন। এরপর ইংল্যান্ড ও বাটলারকে উদাহরণ হিসেবে টেনে এনে আমির বলেছেন, বাটলার কোন সিস্টেমের অংশ? ইংল্যান্ডের। ইংল্যান্ড কেন খারাপ খেলেছে এই বিশ্বকাপে? তাদের কি সিস্টেম বদলানোর দরকার আছে?

তিনি বলেন, আগের বিশ্বকাপে অধিনায়ক ছিল মরগান। ২০১৫ সালের পর সে নেতৃত্বে আসে। সে বলেছিল, সে তার মতো করে দল চালাবে। সে তার প্রয়োজনীয় খেলোয়াড় নিয়েই দল গঠন করেছে। চার বছর অধিনায়কত্ব করে সে দলকে বিশ্বকাপ জিতিয়েছে। আমির বলেন, সিস্টেম বদলায়নি, অধিনায়কের মানসিকতা বদলেছে। সিস্টেম কিন্তু আগেরটাই আছে।

অধিনায়ক কীভাবে দলকে বদলে দিতে পারেন, আমির সেটা উদাহরণ দিয়ে দেখান এভাবে, ইংল্যান্ড দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে সংগ্রাম করছিল। জো রুট অধিনায়ক ছিল। সিস্টেম একই আছে কিন্তু ইংল্যান্ড টেস্ট ক্রিকেট বদলে গেছে। বেন স্টোকসই খেলার ধরন বদলে দিয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অধিনায়কের মানসিকতা বদলাবে না, সিস্টেম কিছুই করতে পারবে না। সিস্টেম কি তাকে বলেছে আবরার আহমেদকে না খেলাতে কিংবা প্রথম ম্যাচের পর ফখরকে বসিয়ে রাখতে কে বলেছে?

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দলভুক্তির কথাও সামনে আনেন আমির, আমাকে তখন নেওয়া হচ্ছিল না। অধিনায়ক ইউনিস খান আমার জন্য লড়েছেন। প্রধান নির্বাচক বলেছেন সে তরুণ ও অনভিজ্ঞ। কিন্তু অধিনায়ক আমার জন্য লড়াই করেছেন। আমির বলেছেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথা, ব্যাকস্পাজমের কারণে আমি সেমিফাইনালে ছিলাম না। রুম্মান রইস খেলেছে এবং ভালো করেছিল। ফাইনালে সাইফি (সরফরাজ আহমেদ) বলেছে, না আমির খেলবে, সে আমাদের প্রধান বোলার। সে ফিট এবং ফাইনালে খেলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit