বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম

নীলফামারীতে সরকারী বে-সরকারী সেবাদান প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে জানো প্রকল্পের সহায়তায় সরকারী বে-সরকারী সেবাদান প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষনা কেন্দ্র রংপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র রংপুর শাখার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান, কেয়ার বাংলাদেশ এর কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কনসালট্রেন্ট মারুফ আযম, টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রায় ৪০ জন সফল খামারী, কৃষক ও প্রকল্পের উদ্দোক্তাগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit