বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোন এর উদ্যােগে সহায় পাহাড়ি-বাঙালিদের  মাঝে বিভিন্ন অনুদান বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত সূরক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)এর উদ্যােগে  দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর)  দুপুরের দিকে যামিনী পাড়া জোনের আওতাধীন দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে নতুন ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন অনুদান তুলেদেন  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় জোনের আতওতাধীন ৩ টি মসজিদ ও ১টি মাদ্রাসার উন্নয়নে নগদ ৩০,০০০/- টাকা এবং ২.৫ বান্ডিল টিন বিতরণ, দুস্থ ও অসহায়  আঃ হামিদ, পুরাতন ও ভাঙ্গা ঘরের পরির্বতে জোনের পক্ষ থেকে জোন কমান্ডার,১টি নতুন বসত ঘর নির্মাণ,অসহায় গরীব মহিলাকে আত্মকর্মসংস্থানের জন্য ০১টি সেলাই মেশিন প্রদান,  যানিমীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার উপকরণ হিসেবে ১টি প্রিন্টার হস্তান্তর এবং গরীব শিক্ষার্থীর এসএসসি’র ফরম ফিলআপের জন্য নগদ ২,০০০/- টাকা ও ০২ জন শিক্ষার্থীকে পাঠ্য বই বিতরণ 
কঠিন রোগে আক্রান্ত একজনকে নগদ ১০,০০০/- টাকা এবং জোনের আওতাধীন এলাকায় অবস্থিত বড়বিল মাদ্রাসা, বিরাশিটিলা মাদ্রাসা, আসালং মাদ্রাসা, মোল্লা বাজার মাদ্রাসা ও ডাক বাংলা মাদ্রাসায় ৭০০ কেজি চাল অনুদান প্রদান  এছাড়াও, স্থানীয় গরীব অসহায় ২০ জনকে শীত বস্ত্র বিতরণ সহ মোট সর্বমোট ১,৩৫,৮৮৫/- টাকার অনুদান প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/ রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit