শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১০জন আহত, রাবার বুলেট নিক্ষেপ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত বিরোধকে দফায় দফায় প্রায় ৫ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা পশ্চিম পাড়ায় সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষে আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম জানান,খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠীএকটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে দিচ্ছেন ইউপি আরজু মিয়া। এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে আরজু মেম্বারের গ্রুপের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলেকে মারধোর করে খানি বাড়ির ছেলেরা। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করে আসছিলাম। গতকাল রোববার আবার মারধোর করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হলে সদর মডেল থানার সদস্যরা সেখানে যান। আজ সোমবার সকালে ঘটনাটি থানায় মিমাংসার জন্য শালিস সভা ডাকা হয়। সকালে সভা চলাকালীন শুনলাম দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ঘে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আশপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেফতার আতঙ্কে সংঘর্ষে অনেক আহত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া এড়িয়ে যায়

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সোহেল আহমেদ জানান, সকালে গোষ্ঠীগত বিরোধে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘটনাস্থলে আসি। সংঘর্ষে যারা জড়িত তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit