বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

রাঙামাটিতে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এমপি দীপংকর

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : আওয়ামীলীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশের সমতল এলাকাগুলোর মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মন্তব্য করে জাতীয় সংসদের ২৯৯নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, আমরা কথা দিয়ে কথা রেখেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাঙামাটির কাউখালীবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

পার্বত্য জেলা রাঙামাটিতে সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে সোমবার জেলার কাউখালী উপজেলায় প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন দীপংকর তালুকদার এমপি। প্রকল্পগুলোর মধ্যে কাউখালী উপজেলায় এলজিইডির বাস্তবায়নে ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ প্রকল্প, সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে বেতবুনিয়া চেহেরী বাজার থেকে লক্ষীছড়ি ভায়া বর্মাছড়ি রাস্তার পুনঃনির্মান, বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনসহ প্রায় ২৫কোটি টাকার ৮টি সরকারী উন্নয়ন প্রকল্প রয়েছে।

এ লক্ষ্যে কাউখালীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া, কাউখালী উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো: এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit