সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮২ ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা বাবা আওয়ামী লীগ সমর্থন করায় ছেলে গ্রেপ্তার রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

সাভারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। 
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। দুটি ইউনিটের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বলেন, বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রীজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় ছিলো। কোন হতাহতের ঘটনা ঘটনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit