শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

সুন্দরবনের দুবলায় ‘রাস উৎসবের প্রস্তুতি সভা, যাতায়াত হবে ৫ রুটে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্রেট মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম, সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, দুবলারচর রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, হিন্দু ধর্মীয় নেতা মধুসূদন দাম, সুমন মজুর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” অর্থ্যাৎ রাস উৎসবের সময় নির্ধারণ করা হয়। রাস উৎসবে ভক্ত-দর্শনার্থীদের যাওয়া-আসা নির্ভিঘ্ন করতে ৫টি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে, ঢাংমারী-চাঁদপাই ষ্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি ষ্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল, বুড়িগোয়ালিনী, কোবাদক-বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসানদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, নলিয়ান ষ্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। এই পাঁচটি রুটে যাওয়া-আসা করতে হবে ভক্ত ও দর্শনার্থীদের। এছাড়া এবার রাসপূর্ণিমা উপলক্ষে কোন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তণ হবে না, শুধু রাসপূজা ও পুণ্যস্নান হবে। শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা এই পূন্যস্নানে অংশগ্রহন করতে পারবেন। পূন্যার্থীদের প্রবেশের সময় পাশ পারমিট গ্রহন করতে হবে।

সুন্দরবনে অবস্থানের সময় কোন প্রকার বন্য প্রানি ধরা, খাওয়া ও সংরক্ষন করা যাবে না। পূন্য স্নানের সময় কুমির থেকে সাবধান থাকতে বলেছে আয়োজকরা। রাস পূর্ণিমা ও পূন্য স্নান উপলক্ষে সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।প্রায় দুইশ বছর ধরে সুন্দরবনের দুবলার চর-আলোর কোলে রাস পূজা ও রাস পূর্নিমায় স্নান করে থাকে সনাতন ধর্মালম্বীরা। পরবর্তী এই পূজাই সব ধর্মবর্নের মানুষের উৎসবে পরিনত হয়।

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit