শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

বিজয়নগরে এডঃ তানবীর ভূঞা’র নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর উদ্যোগে বিজয়নগর উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও নবগঠিত বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও টানা দুই বারের সভাপতি প্রয়াত এডভোকেট মোঃ তানবীর ভূঞা’র স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর)  বিকাল ৪ টার উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল এ সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রশিদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঁইয়া। বিজয়নগর উপজেলা নাগরিক এর সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শান্তের সঞ্চালনায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত এডঃ তানবীর ভূঞার বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম। 

সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ কোরআন তেলওয়াত এর পরে  স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম রতন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাল উদ্দিন ও  মোঃ জিয়া উদ্দিন রিফাত কোষাধ্যক্ষ মোঃ মাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান মাস্টার,  সহ-সম্পাদক আল মামুন রমজান মোঃ সাইম মিয়া।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃর্ধা, ইছাপুররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক সরকার, বিজয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জুনাইদ ও এডঃ রফিকুল ইসলাম সুমন, চম্পকনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান হামদু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাজভী, বর্তমান আহবায়ক হৃদয় আহমেদ, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি, সাদ্দাম দেওয়ান প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মডেল মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit