শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

যুদ্ধ বন্ধে সৌদিতে ইসলামিক বিশ্বের নেতারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর যুদ্ধ বন্ধের দাবি নিয়ে সৌদি আরবে একত্রিত হয়েছেন ইসলামিক ও আরব বিশ্বের নেতারা। শনিবার রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক আয়োজনা করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ বেশ কয়েকজন বড় বিশ্ব নেতা এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন থেকে গাজায় ইসরাইলের হামলা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানানো হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদও এ সম্মেলনে অংশ নিয়েছেন। এ বছরের শুরুতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। সৌদিগামী বিমানে চড়ার আগে বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুশিয়ারির সুরে বলে যান, এখন আর শুধু কথা বলার সময় নয়; এখন কথার সঙ্গে কাজও করতে হবে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধে ইসলামিক বিশ্বের এক থাকার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পর গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গাজায় ইসরাইলিদের চালানো বর্বরতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখন অবরুদ্ধ এ উপত্যকার হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit