বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি

কানাডায় ‘কারার ঐ লৌহকপাট’ রিমেক ভার্সনের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

ডেস্ক নিউজ : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটির রিমেক ভার্সন ‘পিপ্পা’ ছবিতে গাওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কাজী নজরুল ইসলামের সুর বিকৃত করার অভিযোগ উঠেছে এ আর রহমানের বিরুদ্ধে। তাই গানটি বয়কটের দাবি জানিয়েছে কানাডার প্রবাসী বাঙালিরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কালজয়ী বাংলা গান নিয়ে এ কাটাছেঁড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব শান্তনু বণিক। তিনি বলেন, এ আর রহমানের এটা একটা অপদার্থ প্রয়াস, এটা তার সারাজীবনের স্বর্ণময় ক্যারিয়ারে চরম ব্যর্থতা, অবহেলা আর অজ্ঞতার প্রতীক হয়ে থাকবে, এটুকুই যথেষ্ট।

কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, গানটি বাংলাদেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে। এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করা যায় না।

এ ছাড়াও কানাডায় বসবাসরত বিভিন্ন শিল্পী ও সংগঠন গানটির রিমেক ভার্সনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit