মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বাবার কবর জিয়ারত করে দোয়া চাইলেন এমপি জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View
নওগাঁ প্রতিনিধি : বাবার কবর জিয়ারত করে দোয়া চাইলেন নওগাঁ সদর আসনের এমপি আব্দুল জলিলের জেষ্ঠ পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।শনিবার বেলা ১১ টার দিকে শহরের চকপ্রান মহল্লায় যান ব্যারিস্টার জন। এসময় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলসহ সকল বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।পরে উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি। তিনি বলেন- ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন শেখ হাসিনা। আর ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিলেন সাধারণ ভোটাররা।  এজন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ ভোটার ও নওগাঁবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন- ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই গত ৫ বছরে এলাকার মানুষের সুখে দু:খে পাশে ছিলাম। রাস্তা-ঘাটের উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, শিক্ষা বিস্তার, অবকাঠামো গত উন্নয়ন, দারিদ্রতা নিরসন, আবাসন ও কর্মসংস্থান গড়ে তুলতে এলাকায় কাজ করেছি। সরকারের ব্যপক উন্নয়ন হয়েছে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দলের কাছে  মনোনয়ন চাইবেন উল্লেখ করে জন বলেন- ‘বিগত দিনে নওগাঁর উন্নয়ন ও মানুষের সেবায় বাবা আব্দুল জলিলের মতই নিরলস কাজ করার চেষ্টা করেছি। যতো দিন বাঁচবো মানুষের কল্যানের জন্য কাজ করে যাব।বিগত দিনের মত আগামী নির্বাচনেও সকলের দোয়া, সমর্থন ও ভোটারের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

 

 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit