শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

আবর্জনায় ৩৩ কোটি টাকা পেলেন কাগজ কুড়ানি, অতঃপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুর আমরুথাহল্লির একজন ৩৯ বছর বয়সি কাগজ কুড়ানি শহরের নাগাওয়ারা রেলস্টেশন এবং এর আশপাশে বর্জ্যজিনিস সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ পান। খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে কড়কড়ে ৩৩ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার)। 

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সেলমান এসকে নামের ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। তিনি তখনো জানতেন না অত টাকা নিয়ে কি করবেন। 

এর পর তিনি বিষয়টি স্ক্র্যাপ ব্যবসায়ী বাপ্পাকে জানান। বাপ্পা সেলমানকে টাকা নিজের কাছে রাখতে বলেন। সেলমান কিছু বুঝে উঠতে না পেরে স্বরাজ ইন্ডিয়ার একজন সামাজিক কর্মী কলিম উল্লাহর কাছে যান। এর পরই করিম উল্লাহ বিষয়টি নগর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে জানান।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে উল্লাহ বলেছেন, আমি কমিশনারকে টাকার কথা জানালে তিনি আমাকে টাকাসহ সেলমানকে তার অফিসে নিয়ে আসতে বলেন। সেলমানের ঘোর তখনো কাটেনি।

তিনি পুলিশকে জানান, স্টেশনের পথে টাকার ব্যাগটি তিনি খুঁজে পেয়েছেন। কমিশনার অবিলম্বে হেব্বল পুলিশকে ডেকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন। 

টাকার পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে জাতিসংঘের সিলসংবলিত একটি চিঠিও পান সেলমান। চিঠিতে বলা হয়েছে, অর্থ কমিটি একটি বিশেষ তহবিল স্থাপন করেছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যরা এই তহবিল স্থাপনের জন্য ভোট দিয়েছে। 

এই অঞ্চলে সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মতো অননুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং কার্যক্রম মুখ থুবড়ে পড়ার কারণে জাতিসংঘ অর্থ কমিটিকে নোটগুলোতে একটি দৃশ্যমান লেজার স্ট্যাম্প স্থাপন করার জন্য অনুমোদিত করে, যাতে সেগুলো সুরক্ষিত থাকে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়। 

যদিও ডলারের ওপর লেজার স্টাম্পগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে এবং তাই সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস
 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit