শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

গাজা ইস্যুতে ‘আশার কথা’ শোনালেন এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সংকট সমাধানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টায় আঙ্কারা ‘ইতিবাচক সংকেত’ পেয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরে শুক্রবার রাজধানী আঙ্কারায় কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় গাজা সংকট সমাধানে তার দেশের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি।

খবরে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তুর্কি নেতা বলেন, আমরা যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টায় ‘সবুজ সংকেত’ পেয়েছি।

এরদোগান আরও বলেন, গাজা থেকে আহতদের স্থানান্তর করার জন্য একটি করিডোর খোলারও চেষ্টা চালিয়েছে তুরস্ক। ওই প্রচেষ্টার ব্যাপারেও ইতিবাচক সংকেত পেয়েছে আঙ্কারা। 

তিনি বলেন, করিডোর খোলার বিষয়টি শুধু মানবিক ত্রাণ স্থানান্তরের জন্যই নয়। আমরা নিপীড়িত ও আহত ফিলিস্তিনিদের স্থানান্তরের নিশ্চয়তা দিতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে চাই।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিরোধ আন্দোলন হামাস বেসামরিক বন্দিদের আটক রাখতে চায় না। সুতরাং ইসরাইলি এবং ফিলিস্তিনিদের পারস্পরিক মুক্তির একটা প্রক্রিয়া খুবই প্রয়োজন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের এ হামলা থেকে মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের ঘরবাড়িসহ গাজার কোনো অবকাঠামো বাদ যাচ্ছে না। গত এক মাসে এ হামলায় গাজা ও পশ্চিমতীরে স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোর ওপর ২৫০টিরও বেশি এবং ইসরাইলে ২৫টি হামলা হয়েছে। এতে জাতিসংঘের ১০০-এর বেশি কর্মী নিহত হয়েছেন।

ইরাইলের বর্বর এ হামলায় ইতোমধ্যে নিহতের সংখ্যা প্রায় ১২ হাজারে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনির মধ্যে সাড়ে চার হাজারের বেশিই শিশু। ভয়াবহ হামলা অব্যাহত থাকার কারণে ভেঙ্গে পড়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit