শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

ওয়ানডে বিশ্বকাপে বোল্টের নতুন ইতিহাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম পাওয়ার প্লেতেই কুশল মেন্ডিসকে বিদায় করেন ট্রেন্ট বোল্ট। তাতে স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে উইকেটের ফিফটি করেন তিনি। এরপর চার বলের ব্যবধানে ফিরিয়েছেন সাদিরা সামারাউক্রামাকে। তাতে আরো একটা রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। তৃতীয় কিউই বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ৬০০ উইকেট।

বোল্টের ওপরে থাকা দুজনের মধ্যে সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নেওয়া টিম সাউদির ৭৩২টি।

মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে একটি অর্জন ধরা দিয়েছে মিচেল স্যান্টনারের হাতেও। চলতি আসরে বাঁহাতি এই স্পিনারের উইকেট হলো ১৬টি, বিশ্বকাপের এক আসরে নিউজিল্যান্ডের স্পিনার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ আসরে ১৬ উইকেট নিয়েছিলেন ভেটোরিও।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit