শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

একদিনেই গাজা ছেড়েছে ৫০ হাজার বাসিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্কনিউজঃ গাজার উত্তরাঞ্চলে ইসরাইল স্থল অভিযান জোরদারের পরে ওই অঞ্চল ছেড়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শুধু বুধবারই শহরটি ছেড়েছে প্রায় ৫০ হাজার বাসিন্দা।

ইসরাইলি বাহিনী গাজার উত্তর-দক্ষিণের রাস্তা দিয়ে কয়েক ঘণ্টার জন্য নিরাপদে বের হওয়ার সুযোগ করে দিলে বাসিন্দারা গাজার উত্তরাঞ্চল ছাড়ে।

বুধবার ইসরাইল বলেছিলে তারা গাজা শহর ঘিরে ফেলেছে এবং গাজা উপত্যকাকে দুই ভাগে ভাগ করেছে। আর এখন তারা বলছে, হামাস গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে।

হামাস পরিচালিত গাজার কর্তৃপক্ষ বলছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কিছু বিমান হামলা চালানো হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। সব মিলিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে বলে জানানো হয়।

টানা পঞ্চম দিনের মতো গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য একটি রাস্তা চালু করার পর বুধবার হাজার হাজার বাসিন্দা ওই অঞ্চল ছেড়েছে।

বুধবার গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার মূল সড়ক সালাহ-আল-দিন আবারো খুলে দেওয়ার পর প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি চলে গেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, মানুষ সরে গেছে কারণ তারা বুঝতে পেরেছে যে হামাস গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চল কিছুটা বেশি সুরক্ষিত।

কিন্তু হামাস পরিচালিত কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলি বিমান বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ নিহত হয়েছে।

ড্যানিয়েল হাগারি বলেন, মানবিক বিরতির মাধ্যমে মানুষদের দক্ষিণে সরে যাওয়ার সুযোগ করে দেয়া ছাড়া অস্ত্রবিরতির কোন সুযোগ নেই।

ধারণা করা হচ্ছে যে, মার্কিন কর্মকর্তারা কয়েক দিন ধরে মানবিক বিরতি দেয়ার জন্য যে তাগিদ দিয়ে যাচ্ছে সেটিই কিছুটা প্রয়োগ করতে শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এটা ত্রাণ সরবরাহ প্রবেশ করতে দেয়া সুযোগ বাড়াবে এবং জিম্মিদের মুক্তি দেয়ার জায়গা তৈরি করবে।

কিউএনবি/বিপুল/০৯.১১.২০২৩/সন্ধ্যা ৬.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit