শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

কিউইদের ১৭২ রানের টার্গেট দিল লংকানরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্কনিউজঃ ডেস্কনিউজঃ ২৮ বলে ৫১! বেঙ্গালুরুর যে পিচে লঙ্কান ওপেনার কুশল পেরেরা খেললেন এমন ঝোড়ো এক ইনিংস, সে পিচেই কিনা ধুঁকলেন তার সতীর্থরা? কুশল ছাড়া বলার মতো লড়াই করতে পারলেন না আর কেউই।

শেষ উইকেটে কিছুটা লড়াই করেছে লংকানরা। তারপরও ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে গেছে শ্রীলংকার ইনিংস। অর্থাৎ জয় পেতে নিউজিল্যান্ডের দরকার ১৭২।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড। শুরুতেই বিপদে পড়ে লংকানরা। দলীয় ৩ রানের মাথায় প্রথম আর ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

অবস্থা বেগতিক দেখে কাউন্টার অ্যাটাকে যান কুশল পেরেরা। চার-ছক্কায় বল উড়িয়ে ২৮ বলে খেলেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। তবে ৯ চার আর ২ ছক্কায় গড়া তার ইনিংসটি যখন থামে, ৭০ রানে ইনিংসের অর্ধেকটা শেষ লংকানদের।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৭ বলে ১৬ আর ধনঞ্জয়া ডি সিলভা ২৪ বলে করেন ১৯ রান। ১২৮ রানে ৯ উইকেট হারায় শ্রীলংকা।

দশম উইকেটে মাহিশ থিকসানা আর দিলশান মাদুশঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। নাহলে লংকানদের রান আরও কম হতো। শেষ উইকেট জুটিতে তারা ৮৭ বল খেলে ৪৩ রান যোগ করেন।

মাদুশঙ্কা ৪৮ বল খেলে ১৯ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। ৯১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন থিকসানা।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৩৭ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার রাচিন রাবিন্দ্র, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার।

কিউএনবি/বিপুল/০৯.১১.২০২৩/সন্ধ্যা ৬.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit