শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শ্রমিক ঠকানোর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তৃতীয় শ্রম আদালতের জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার এজলাস এ তারিখ ঘোষণা করেন। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন অইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুনানি শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি ৩ বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানও উপস্থিত ছিলেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগে অভিযোগ মিথ্যা দাবি করে শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে অব্যাহতি চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামি।

এ সময় ড. ইউনূস বলেন, ‘প্রতিষ্ঠান পরিচালনায় ভুল-ত্রুটি হতে পারে, তবে ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য কিছুই করিনি, যা করেছি মানুষের কল্যাণের জন্য, আদালতের কাছে ন্যায়বিচার চাই।’
প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

মামলার অভিযোগে বলা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে তারা শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।

পরে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit