সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

অলৌকিক কিছুর প্রত্যাশায় ডাচরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা  দল ভারত। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটায় তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় যাদের অবস্থান একদম তলানিতে। যে ভারতকে হারাতে পারেনি কোনো দল, সেই ভারতের বিপক্ষে কি ডাচদের কোনো সুযোগ আছে?

ইংল্যান্ড ম্যাচ শেষে ডাচ ক্রিকেটার তেজা নিদামানারু এই প্রশ্নে যে উত্তর দিয়েছেন তাতেই স্পষ্ট, সেদিন নেদারল্যান্ডসের অলৌকিক কিছুই হয়তো করতে হবে। বিশ্বকাপে এর আগে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে হারে, তখন প্রোটিয়ারাও অপ্রতিরোধ্যই ছিল। ভারতের বিপক্ষেও কি সেই গল্প লেখা সম্ভব?

সংবাদ সম্মেলনে ডাচ ব্যাটসম্যান তেজা বলছেন, ‘তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত। এটা তো ক্রিকেট খেলা, তাই না? তাই জয় পাওয়া সম্ভব। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব, যেটা ভালো পারি, সেটাই করব। স্পিন ভালো খেলে, এমন ক্রিকেটার আছে। উইকেট নিতে পারে, এমন বোলারও আছে। এরপর কিছুটা ভাগ্য তো লাগবেই। সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দলটি দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশকে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা নিয়ে হতাশ তেজা বলেছেন, ‘নকআউট রাউন্ডে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্বকাপে এসেছিলাম। ‍

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit