সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জয়পুরহাটে বিসিএস আইআর এর কর্মশালা অনুষ্ঠিত 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : ‘খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি আইএমএমএম এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ আফতাব আলী শেখ। এসময় আইএমএমএম এর পরিচালক  ডঃ নাজিম জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার বিশ্বাস। কর্মশালায় জানানো হয় দেশে খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, পৃথকীকরন, ও বিশোধন, উত্তোলন, পরিকল্পনা গ্রহন, গুনগত মান বিশ্লেষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার নিশ্চিতকরন করা। কর্মশালায় ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পন্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যক্তাদের মাঝে পন্যের মান তুলে ধরা, শিল্প কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা ছির মুল লক্ষ্য। কর্মশালায় বিজ্ঞানী, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশ নেন।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit