বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

বেন স্টোকসের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে বেঞ্চে বসেই দলের একের পর এক হার দেখেছেন। গত ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করা ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। তার ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসের সুবাদে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো তিনশ পেরোনো পুঁজি পেল ইংল্যান্ড। ব্যাটল অফ উডেন স্পুনার্সের ম্যাচে ডাচদের লক্ষ্য নির্ধারিত হয়েছে ৩৪০ রান।

২১তম ওভারে দলীয় ১৩৩ রানে জো রুট ফিরে গেলে ক্রিজে আসেন স্টোকস। সেখান থেকে ব্যাট করেছেন শেষ ওভার পর্যন্ত। ৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৮৩ বলে ১০৮ রান করে আউট হন স্টোকস। অথচ বিশ্বকাপের আগে অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে আসেন। ফিরেই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১৮২ রানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস উপহার দেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।

৮ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ডাভিড মালান খেলেন ৭৪ বলে ৮৭ রানের ইনিংস। ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস। বাস ডি লিডি ৩টি, লোগান ফন বিক ও আরিয়ান দত্ত ২টি করে উইকেট নেন।

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit