মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাই  উপকারভোগীদের সাথে  মতবিনিময় সভা  অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে  মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে  উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন খাঁনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও বিশা ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশা ইউনিয়নের মোট ৫হাজার ৮শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। অনুষ্ঠানে ইউনিয়নের  সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit