মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নওগাঁয়  উপকারভোগীদের সাথে সাংসদ এর মত বিনিময়

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২১ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মোঃ আনোয়ার হোসেন হেলাল।
গতকাল শনিবার বিকেলে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আত্রাই উপজেলা মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  শেখ হাসিনা’র সরকার দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য কাজ করে গেছে। এখন সময় হয়েছে সরকারের উন্নয়নের কথা প্রতিটি দোড় গোড়ায় পৌছে দেওয়া। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সরকারের উন্নয়নের চিত্র প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে হবে। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এম.পি।
পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত্ব দুলাল, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit