সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

লিবিয়াতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : লিবিয়াতে এক অস্ত্রধারী সন্ত্রাসী বাংলাদেশী এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে।
নিহত জগদীশ চন্দ্র দাস (৩৬) নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।   

শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান।  এর আগে, গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। 

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, জগদীশ ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক ছিল। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করেন।  

তিনি আরও বলেন, গত কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বলেন দাদা দেখেন আপনার ছাগল আমার নার্সারির কতগুলো গাছ নষ্ট করে পেলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছেনা বলে অভিযোগ তুলে।

পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জগদীশ খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মুঠোফোনে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেন।   

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার অফিসিয়ালি সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।   

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit