মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকগণদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।                                              

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়নে অভিভাবকগণদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নজিপুর বালিকা বিদ্যালয়ের সহাকারী শিক্ষক প্রণব কুমার দাস মিঠুর সঞ্চালনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার । এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ববস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ,  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিদ্যালয় চত্বরে প্রদর্শিত নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়নে বিভিন্ন ষ্টোল পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit