রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

আয়কর সেবা মাস শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : আজ ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর তথ্য-সেবা মাস উপলক্ষে বিশেষ সেবা পাবেন করদাতারা। এ উপলক্ষে এনবিআরের আঞ্চলিক কার্যালয়গুলোতে থাকছে বাড়তি আয়োজন। তবে গত কয়েক বছরের মতো এবারও আয়কর মেলা হবে না।

নভেম্বর মাস জুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। তবে আয়কর মেলার মতো কর পরিশোধের সুবিধা পাবেন না। কারণ, ব্যাংকের কোনো বুথ কর অঞ্চলে থাকবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজধানীতে অফিসার্স ক্লাব, ঢাকা সেনানিবাসসহ কয়েকটি স্থানে কর ক্যাম্প পরিচালনা করা হবে।  

আইন অনুযায়ী, ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ দিন। এর মধ্যে সব কর শনাক্তকরণ নম্বরধারীকে (টিআইএন) রিটার্ন জমা দিতে হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, আজ বুধবার থেকে প্রতিটি কর অঞ্চলে রিটার্ন জমার যাবতীয় করসেবা পাবেন করদাতারা। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণেও সহায়তা করা হবে করদাতাদের। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে করদাতারা তাত্ক্ষণিকভাবে পাবেন রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র। 

এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। কেউ যদি ই-টিআইএন নিতে চান, তা-ও নিতে পারবেন। এ ছাড়া নতুন আয়কর সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে সহায়তা করতে থাকবে তথ্যকেন্দ্র। এভাবেই কর মেলার পরিবর্তে মেলার আদলে কর তথ্যসেবা মাস চালু করেছে এনবিআর।

জানা গেছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা ৯৩ লাখ ৪৬ হাজার ৮শ ৬৯। যা গেলো অর্থবছরে ছিল ৯০ লাখ ৩ হাজার। তবে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা মাত্র ৩৫ লাখ।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit