মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শার্শায় বিএনপি’র সাত নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩০০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি’র সাত জন নেতা কর্মিকে আটক করেছে । আটক নেতা কর্মিদের নামে শার্শা থানায় পূর্বের নাশকতা মামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আটক আসামীদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

আটককৃতরা হলেন শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাকশিয়া গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে আব্দুল হক(৪৮), শার্শা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজ মোড়ল ময়নার ছেলে আবু বক্কর সিদ্দিকী মন্টু (৪০), একই গ্রামের মৃত আমজেদ বিশ্বাসের ছেলে বিএনপি নেতা রফিকুল ইসলাম (৬০), অগ্রভুলোট গ্রামের খোদা বক্সের ছেলে মোঃ বাবলু হোসেন (৫৫), মহিষা গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে কামরুজ্জামান(৫০) গোড়পাড়া গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৬০) ও নৈহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে শহিদুল ইসলাম(৬৫)।

শার্শা থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জন বিএনপি নেতা কর্মিকে আটক করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামা জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলার অভিযোগ থাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাত জন বিএনপি নেতা কর্মিকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit